লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, শিশুর সুস্বাস্থ্যে মায়ের দুধের গুরুত্বের ওপর জোর

লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, শিশুর সুস্বাস্থ্যে মায়ের দুধের গুরুত্বের ওপর জোর

লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, শিশুর সুস্বাস্থ্যে মায়ের দুধের গুরুত্বের ওপর জোর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬। নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত, অপুষ্টি প্রতিরোধ এবং মায়েদের মধ্যে মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ১ থেকে ৭ আগস্টব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের পরপরই শালদুধ (কলোস্ট্রাম) পান করানো এবং জন্মের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো শিশুর সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতৃদুগ্ধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অপুষ্টি কমায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা রাখে। তাই প্রতিটি মায়ের উচিত শিশুর বয়স দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা।

লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, শিশুর সুস্বাস্থ্যে মায়ের দুধের গুরুত্বের ওপর জোর

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফরহাদ উদ্দিন, ইএনটি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. দিপ্তি টিপুরা, ডা. সাকিব হোসেন এবং স্যানিটারি ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়াসহ হাসপাতালের বিভিন্ন স্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, নার্স এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত লামা উপজেলায় সচেতনতামূলক শোভাযাত্রা, আলোচনা সভা, গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান, মাতৃদুগ্ধের উপকারিতা বিষয়ে প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তারা আশা প্রকাশ করেন, এসব কার্যক্রমের মাধ্যমে মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed