মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সেবা, ত্রাণ ও চিকিৎসায় স্বস্তি পেল শতাধিক পরিবার

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সেবা, ত্রাণ ও চিকিৎসায় স্বস্তি পেল শতাধিক পরিবার

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সেবা, ত্রাণ ও চিকিৎসায় স্বস্তি পেল শতাধিক পরিবার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার প্রত্যন্ত চৌধুরীঘাট এলাকায় ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি শতাধিক মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিয়েছে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।

সোমবার (৩ আগস্ট) সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে আয়োজিত এই জনকল্যাণমূলক কর্মসূচিতে উপজেলার চৌধুরীঘাট এলাকার অর্ধশতাধিক অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সেবা, ত্রাণ ও চিকিৎসায় স্বস্তি পেল শতাধিক পরিবার

একইসঙ্গে চৌধুরীঘাট, ওয়াছু ও চরপাড়া এলাকার প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। সেনাবাহিনীর এ উদ্যোগে স্বাস্থ্যসেবাবঞ্চিত দুর্গম এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন এবং রোগ অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিজ এলাকায় পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সেবা, ত্রাণ ও চিকিৎসায় স্বস্তি পেল শতাধিক পরিবার

স্থানীয়দের ভাষ্য, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাকেন্দ্র ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অভাবে সামান্য অসুস্থতাও অনেক সময় বড় ধরনের ঝুঁকিতে পরিণত হয়। সেখানে সেনাবাহিনীর এমন বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প এবং ত্রাণ সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।

ত্রাণ ও চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম প্রকৃত অর্থেই আশীর্বাদস্বরূপ। তারা ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত রাখার আহ্বান জানান।

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সেবা, ত্রাণ ও চিকিৎসায় স্বস্তি পেল শতাধিক পরিবার

এ বিষয়ে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব ও অঙ্গীকারের অংশ। দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। জনগণের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সংশ্লিষ্টরা মনে করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ধারাবাহিকভাবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ মোকাবিলা, ত্রাণ সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মাটিরাঙ্গা জোনের এই উদ্যোগও সেই ধারাবাহিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *