বান্দরবানের রুমায় সাত বছরের শিশুকে ধর্ষণ করল প্রতিবেশী শৈনুচিং মারমা, থানায় মামলা

বান্দরবানের রুমায় সাত বছরের শিশুকে ধর্ষণ করল প্রতিবেশী শৈনুচিং মারমা, থানায় মামলা

বান্দরবানের রুমায় সাত বছরের শিশুকে ধর্ষণ করল প্রতিবেশী শৈনুচিং মারমা, থানায় মামলা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য জেলা বান্দরবানের রুমায় সাত বছর বয়সী এক মারমা শিশুকে মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শৈনুচিং মারমা (৪০) নামের স্বজাতির এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার আমতলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মংওরে মারমা বাদী হয়ে গতকাল শুক্রবার (৭ আগষ্ট) রুমা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা যায়, রুমা উপজেলার আমতলী পাড়ার বাসিন্দা সাত বছর বয়সী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয় ছুটির পর প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যেত সে। সেখানে শৈনুমং মারমা বিভিন্ন সময়ে একাধিকবার শিশুটিকে ধর্ষণ করেছেন। গত ৫ আগস্ট দুপুরে নিজ বসতঘরে শিশুটিকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ডেকে নিয়ে অভিযুক্ত শৈনুচিং মারমা তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে গলা টিপে হত্যার হুমকি দেওয়া হয়। এ কারণে শিশুটি দীর্ঘদিন বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে।

শিশুটির মা জানান, তাঁর মেয়ের মধ্যে বিমর্ষ ভাব দেখা যাচ্ছিল, চঞ্চলতাও হারিয়ে ফেলে শিশুটি। একপর্যায়ে সে তার দাদিকে ঘটনার বিষয়ে জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে শৈনুমং মারমার বিরুদ্ধে মামলা করা হয়।

শিশুটির বাবা অভিযোগে উল্লেখ করেন, বিষয়টি জানার পর তিনি ও তার স্ত্রী মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে কান্নাকাটি করে ঘটনার কথা জানায় শিশুটি। পরে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় গতকাল শুক্রবার (৭ আগস্ট) রুমা থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করেন শিশুটির বাবা।

রুমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বড়ুয়া বলেন, ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রুমায় একটি মামলা দায়ের হয়েছে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে কাজ করছে পু্লিশ।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জিনিয়া চাকমা বলেন, মামলার আসামি পলাতক। তাঁকে ধরতে অভিযান চালানো হচ্ছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *