দক্ষিণ সুদান ও আবেইয়ে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাপ্রধান

দক্ষিণ সুদান ও আবেইয়ে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাপ্রধান

দক্ষিণ সুদান ও আবেইয়ে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর কার্যক্রম পরিদর্শন করতে দক্ষিণ সুদান ও আবেই সফরে গেছেন।

শনিবার (৮ আগস্ট) পাঁচ দিনের সরকারি সফরে তিনি দক্ষিণ সুদান ও আবেইয়ের উদ্দেশে রওনা হন।

সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের কার্যক্রম পরিদর্শন করবেন। পাশাপাশি মিশন এলাকায় বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর দায়িত্ব পালন, অপারেশনাল কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হবেন।

এ ছাড়া সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান দক্ষিণ সুদান ও আবেইয়ের সংশ্লিষ্ট রাষ্ট্রীয় ও মিশন কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ, মিশনের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও সংকটাপন্ন এলাকায় বাংলাদেশি সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শান্তি প্রতিষ্ঠা ও বেসামরিক জনগণের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।

সেনাপ্রধানের এ সফর শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের সামরিক ও শান্তিরক্ষা সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *