মেহেরপুরে মাটির নিচে মিলল ৯৬টি স্থলমাইন, ধ্বংস করেছে সেনাবাহিনী

মেহেরপুরে মাটির নিচে মিলল ৯৬টি স্থলমাইন, ধ্বংস করেছে সেনাবাহিনী

মেহেরপুরে মাটির নিচে মিলল ৯৬টি স্থলমাইন, ধ্বংস করেছে সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে ৯৬টি ল্যান্ডমাইন বা স্থলমাইন উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে যশোর সেনানিবাস থেকে আসা সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট অভিযান চালিয়ে মাইনগুলো উদ্ধার করে। পরে নিরাপদ স্থানে নিয়ে সেগুলো ধ্বংস করা হয়।

গত শনিবার জমিতে কাজ করার সময় মাটির নিচে বিস্ফোরক সদৃশ বস্তু দেখতে পান কালু মালিথা নামে এক কৃষক। পরে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। খবর পেয়ে হতাহতের আশঙ্কা এড়াতে সেদিন থেকেই ঘটনাস্থল ঘিরে রাখেন পুলিশ ও বিজিবি সদস্যরা। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে উদ্ধার অভিযান পরিচালনা করে।

জানা গেছে, আজ দুপুরে যশোর সেনানিবাস থেকে আসা ১৯ সদস্যের বিশেষজ্ঞ দল ধাপে ধাপে মাটি খনন করে মাইনগুলো উদ্ধার করে। উদ্ধার মাইনের মধ্যে ৭৯টি মানববিধ্বংসী এবং ১৭টি ট্যাংকবিধ্বংসী মাইন ছিল। পরে বিশেষজ্ঞরা বিস্ফোরকগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে গ্রাম থেকে দূরে একটি নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেন। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর তরিকুল ইসলাম।

স্থানীয়রা জানিয়েছেন, এত বিপুল সংখ্যক মাইন উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। কীভাবে এসব বিস্ফোরক ওই জমিতে এলো এবং আশপাশে আরো কোনো মাইন রয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা পুরো এলাকায় আরো তল্লাশি চালানোর দাবিও জানিয়েছেন।

গাংনী থানার ওসি তদন্ত শিমুল কুমার দাস বলেন, ঘটনাস্থল এখনো নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। আরো কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা নিশ্চিতে এলাকাটি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *