মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা উপকরণ বিতরণ ও যাত্রী ছাউনি উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাটিরাঙ্গায় গণচন্দ্র কারবাড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ এবং বাইলাছড়িতে যাত্রী ছাউনি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে গণচন্দ্র কারবাড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিভিন্ন রোগে আক্রান্ত নারী-পুরুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা উপকরণ বিতরণ ও যাত্রী ছাউনি উদ্বোধন

পরে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এছাড়া বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ছয়জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা উপকরণ বিতরণ ও যাত্রী ছাউনি উদ্বোধন

অন্যদিকে, স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে বাইলাছড়িতে নির্মিত যাত্রী ছাউনি উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, “শিক্ষা, স্বাস্থ্য ও জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। দুর্গম এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা উপকরণ বিতরণ ও যাত্রী ছাউনি উদ্বোধন

তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ও ক্রীড়ামুখী কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এসব উদ্যোগের মূল লক্ষ্য।”

এ সময় লে. তানভির আহাম্মেদসহ সেনাবাহিনীর সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *