লংগদুতে চুরি যাওয়া ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার, গ্রেপ্তার ২

লংগদুতে চুরি যাওয়া ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার, গ্রেপ্তার ২

লংগদুতে চুরি যাওয়া ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার, গ্রেপ্তার ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদুতে চুরি যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুল খালেক (৬০) ও আক্তার হোসাইন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট রাত ৯টা থেকে ৯ আগস্ট ভোর ৬টার মধ্যে উপজেলার বগাচত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির ঘাট থেকে নৌকাটি চুরি হয়। প্রতিদিনের মতো নৌকাটি ঘাটে রেখে রাতে বাড়িতে চলে যান মালিক। পরদিন সকালে ঘাটে গিয়ে নৌকাটি দেখতে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন তিনি।

পরে লোকমুখে খবর পেয়ে রাধাবন বাজারে গিয়ে নৌকার মালিক দেখতে পান, স্থানীয় লোকজন একটি নৌকাসহ দুই ব্যক্তিকে আটক করে রেখেছেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাধাবন বাজারের ঘাট থেকে চুরি যাওয়া ইঞ্জিনচালিত নৌকাটি উদ্ধার করা হয়। নৌকাটি নিজের বলে শনাক্ত করেন মালিক।

এ ঘটনায় নৌকার মালিকের অভিযোগের ভিত্তিতে ১০ আগস্ট লংগদু থানায় মামলা করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, চুরি যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ১১ আগস্ট আদালতে পাঠানো হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *