আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আগামী সপ্তাহের শেষার্ধে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর উপলক্ষে এরই মধ্যে ঢাকা ও দিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে।

প্রতিবেদন মতে, সফরের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। বৈঠকে তারা বৈঠকে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিপাক্ষিক কার্যক্রম হিসেবে দুই দিনব্যাপী সফরের পরিকল্পনা করা হচ্ছে। যদিও এর সময়সূচির মতো বিষয়গুলো নিয়ে এখনও কাজ চলছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরপরই তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানায় ভারত। এরপর সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের অধিবেশনে অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। তবে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার প্রত্যর্পণসহ বেশ কিছু বিষয়ে ঢাকার সঙ্গে নয়াদিল্লির মতবিরোধ রয়েছে।

তবে নতুন বিএনপি সরকার বলেছে যে, তারা ভারতের সঙ্গে কাজ করতে চায়। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক যোগাযোগ পুনঃস্থাপনের কিছু লক্ষণ দেখা গেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত এপ্রিল মাসে নয়াদিল্লি সফর করেন এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।

এরপর গত ১০ আগস্ট ঢাকায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *