কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি বরইছড়ি সদর মেইন সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেলের সভাপতিত্বে র‍্যালি-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।

র‍্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিবর্গ, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে শুধু একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বক্তারা মাদকবিরোধী সচেতনতা আরও জোরদার করার পাশাপাশি তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকবিরোধী কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *