পানছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

পানছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

পানছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রত্যয়ে খাগড়াছড়ির পানছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং সামাজিকভাবে মাদক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মধ্যনগর মাদ্রাসা প্রাঙ্গণে পানছড়ি থানার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

মধ্যনগর মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো সমাজের ওপর পড়ে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা না গেলে এর সামাজিক ক্ষতি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন বক্তারা।

সমাবেশ থেকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, মধ্যনগর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *