সীমান্তে জড়ো করা হয়েছে হাজারো ভারতীয়কে, সুযোগ বুঝে পুশ-ইন

সীমান্তে জড়ো করা হয়েছে হাজারো ভারতীয়কে, সুযোগ বুঝে পুশ-ইন

সীমান্তে জড়ো করা হয়েছে হাজারো ভারতীয়কে, সুযোগ বুঝে পুশ-ইন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কুমিল্লা সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশইনের উদ্দেশ্যে হাজারের বেশি ভারতীয় নাগরিককে জড়ো করে রেখেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ময়মনসিংহ থেকে সিলেট হয়ে কুমিল্লা পর্যন্ত বিস্তৃত বর্ডার এলাকায় এসব ভারতীয়দের বিভিন্ন স্থানে জড়ো করা হয়েছে। তাদের ছোট ছোট দলে ভাগ করে সীমান্তের বিভিন্ন পয়েন্টে রাখা হয়েছে বলে গোপন সূত্রে জানা গেছে। স্থানীয় ও সীমান্তসংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানায়, সুযোগ বুঝে তাদের যেকোনো সময় বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হতে পারে।

কুমিল্লার বিবিরবাজার ও গোলাবাড়ী সীমান্তে দায়িত্ব পালনকারী কয়েকজন বিজিবি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি ভোররাতে বিএসএফের মাধ্যমে একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি সদস্যরা তাকে আটকের পর সময়ে সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠান বলে দাবি করেন তারা।

বিএসএফ গত ২৬ জুলাই কুমিল্লা জেলার সালদানদী সীমান্তে এক নারী ও তিন শিশুসহ মোট চারজনকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়। তবে বিজিবির সদস্যদের তৎপরতায় সেই পুশইন চেষ্টা ব্যর্থ হয়। সীমান্তে দায়িত্ব পালনকারী কয়েকজন বিজিবি সদস্য জানান, সীমান্তে জনবলের সংকট রয়েছে। কোনো কোনো এলাকায় কয়েক কিলোমিটার সীমান্তে অল্পসংখ্যক সদস্যকে দায়িত্ব পালন করতে হয়। এতে চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে তাদের অতিরিক্ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।

একজন বিজিবি সদস্য দাবি করেন, কোনো কোনো এলাকায় পাঁচ থেকে ছয় কিলোমিটার সীমান্তে মাত্র কয়েকজন সদস্য দায়িত্ব পালন করেন। সীমান্তে চোরাকারবারিদের নজরদারি ও তৎপরতার কারণে এককভাবে দায়িত্ব পালন অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলেও তিনি জানান।

এদিকে, বিএসএফের সঙ্গে বিজিবির বৈঠকে সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে বলে কয়েকজন বিজিবি সদস্য দাবি করেছেন। বৈঠকে বিজিবি বলেছে, বাংলাদেশের দিকে একটি গুলি করা হলে আমরা তিনটি গুলি করব।

কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি । কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

গত সপ্তাহে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নে সফরকালে বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন (সরাইল) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, ময়মনসিংহ থেকে কুমিল্লা পর্যন্ত সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় গত দুই মাসে অন্তত ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

তিনি আরো জানান, সর্বশেষ কুমিল্লার সালদা নদী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকারী চারজনকেও ফেরত পাঠানো হয়েছে। ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

ভারত উন্নত প্রযুক্তি ব্যবহার করলেও বাংলাদেশ সীমান্তে কেন উন্নত প্রযুক্তি ব্যবহার করছে না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরাও নতুন প্রযুক্তি ব্যবহার করছি । সীমান্ত এলাকায় ড্রোন দিয়ে আমরা নজরদারি করছি । আরো অনেক নতুন প্রযুক্তি আসছে, আমরা এগুলো ব্যবহার করছি । বাংলাদেশসংবাদ

সংশ্লিষ্টদের মতে, পুশইনের আশঙ্কা মোকাবিলায় সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি বিজিবির জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন।

-আমার দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed