রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার ১১ জনসহ গ্রেপ্তার ১৩

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার ১১ জনসহ গ্রেপ্তার ১৩

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার ১১ জনসহ গ্রেপ্তার ১৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার ও মাঝের বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ১৩ আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মাদকসংক্রান্ত মামলায় ১১ জন এবং মারামারি মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ১৩ জনের মধ্যে একজনকে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এনামুল হক (৪০), বাপ্পি দাশ (৪৫), রাজু ঘোষ (৩১), মো. আলমগীর (৪৫), মো. জাহাঙ্গীর আলম (৪৪), মোহাম্মদ আলী (৫৭), মো. সুমন (২৯), মো. সেকুল ইসলাম (৪৫), আব্দুর রশিদ (২৬), আবুল হোসেন (৩০) এবং মো. ইউনুছ প্রকাশ কালু (২৪)।

অন্যদিকে, মারামারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে আহাম্মদ নবী (৪০) ও রোকছি আক্তার (৬০)কে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও অপরাধপ্রবণ স্থানে পুলিশের নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *