বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার শিজক মুখ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিজক মুখ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্ঞানময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অংজিং মারমা। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত দিকনির্দেশনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।

বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমেনা মারজান বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের যৌথভাবে কাজ করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষক, প্রশাসন ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। “আমাদের একবাক্যে মাদককে ‘না’ বলতে হবে”— মন্তব্য করে তিনি শিক্ষার্থীদের মাদক ও অন্যান্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।

বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

বক্তারা বলেন, পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের সামনে এগিয়ে নিতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের সম্ভাবনা বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বানও জানান তারা।

আলোচনা সভা শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed