চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় সড়ক দুর্ঘটনায় তানহা মনি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কাহারিয়াঘোনা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানহা মনি মগবাজার মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। তিনি চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চকরিয়া চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি জাফর আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারি চালিত টমটম থেকে ছিটকে সড়কে পড়ে যান তানহা। এ সময় একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি চকরিয়া উপজেলার হারবাং এলাকার নাজিম উদ্দীনের।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।