রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী হেলালের মতবিনিময়

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী হেলালের মতবিনিময়

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী হেলালের মতবিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের জনগণের জীবনমান উন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পের কার্যকর বাস্তবায়ন এবং প্রশাসনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

রোববার (২৩ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, বোর্ডের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, রাঙামাটির পুলিশ সুপার আব্দুর রকিব, বোর্ডের সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, সদস্য (পরিকল্পনা) জাহিদ ইকবাল, রাঙামাটির নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা এবং বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বীন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক বৈচিত্র্য ও দুর্গমতার বিষয়টি বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো, কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়ন কর্মকাণ্ডের গতি আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় বোর্ডের বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে যেসব সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর তদারকি নিশ্চিত করার পাশাপাশি বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় উন্নয়ন বোর্ডের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তাঁরা মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কেও মতামত দেন।

বোর্ডের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার বিষয়ে কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার জনগণের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের টেকসই ও সুষম উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।

মতবিনিময় সভার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বোর্ডের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed