খাগড়াছড়িতে কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ সহায়তা - Southeast Asia Journal

খাগড়াছড়িতে কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ সহায়তা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় ২হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। ২৭ জুলাই সোমবার সকাল ১১টায় জেলা সদরের সরকারি হাই স্কুল মাঠে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাজেপ সদস্য নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, আওয়ামীলীগ নেতা ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা, মংসুইপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, রামগড় পৌর মেয়র কাজী রিপন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, জেলা ছাত্রলীগ সভাপতি টিকো চাকমাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, করোনা মোকাবেলায় জনসচেতনতার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলা করতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন প্রকল্প বাদ দিয়ে করোনায় যেন কোন মানুষ অভুক্ত না থাকে সে লক্ষ নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। বিষয়টি মাথায় রেখে সকলকে করোনা মোকাবেলায় সকলকে আরো সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। পাশাপাশি সম্মিলিত ও স্বাস্থ্য বিধি মেনে চলার প্রচেষ্টায় করোনাকে পরাজিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন।