পানছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
![]()
জার্নাল প্রতিবেদক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টায় পানছড়ি জিরো পয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়। আহলে সুন্নাহ ওয়াল জামাআত খাগড়াছড়ি জেলার সদস্য মো. ইউসুফ আলীর নেতৃত্বে র্যালিটি পানছড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ধর্মীয় স্লোগান ও নবীপ্রেমের নানা বার্তায় পানছড়ির প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে।
র্যালিতে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষাকে অনুসরণের আহ্বান জানান। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শে শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নৈতিকতার যে শিক্ষা রয়েছে, তা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করা প্রয়োজন।
তারা বলেন, মহানবী (সা.)-এর দেখানো পথে জীবন পরিচালনা করলে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও শান্তি আরও সুদৃঢ় হবে। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
র্যালি শেষে অংশগ্রহণকারীরা খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।