র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান

র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান

র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)-এর নতুন অধিনায়ক বা কমান্ডিং অফিসার (সিও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান।

র‍্যাব সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের আগে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান র‍্যাব-১৫-এ কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি র‍্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

এর আগে র‍্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। বর্তমানে তিনি র‍্যাব-৪-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ র‍্যাব-৭-এর দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমন এবং বিভিন্ন ধরনের অপরাধবিরোধী কার্যক্রম পরিচালনায় নতুন অধিনায়কের নেতৃত্বে র‍্যাব-৭-এর কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *