পানছড়িতে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

পানছড়িতে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

পানছড়িতে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তুলতে খাগড়াছড়ির পানছড়িতে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক প্রতিযোগিতা, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে পানছড়ি উপজেলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগীত ও সৃষ্টিশীলতার পাশাপাশি তাঁর সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্য ও সংগীতের অমূল্য সম্পদ নন, তাঁর সাহিত্য ও দর্শন অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, মানবমুক্তি, সাম্য ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়। তাঁর জীবন ও সৃষ্টিকর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো এবং শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পানছড়িতে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নজরুলের কালজয়ী সৃষ্টি ও চেতনা নিয়ে শিক্ষার্থীদের পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সংগীতের প্রতি আগ্রহ তৈরির পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরা হয়। পরে নজরুল বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে জাতীয় কবির সাহিত্য, সংগীত, জীবনাদর্শ ও সৃষ্টিশীলতার সঙ্গে শিক্ষার্থীদের আরও নিবিড়ভাবে পরিচিত করার পাশাপাশি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *