বাঘাইছড়িতে মোবাইল কোর্টে দুই ফলের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা

বাঘাইছড়িতে মোবাইল কোর্টে দুই ফলের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা

বাঘাইছড়িতে মোবাইল কোর্টে দুই ফলের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে দুটি ফলের দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। অভিযানকালে কয়েকটি ফলের দোকান পরিদর্শন করে দেখা যায়, ফলের পাশাপাশি বিভিন্ন মেয়াদোত্তীর্ণ প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে। এসব পণ্যের মধ্যে কেক, চিপস ও মিষ্টিজাতীয় খাবারও ছিল।

বাঘাইছড়িতে মোবাইল কোর্টে দুই ফলের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা

ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় অপরাধ আমলে নিয়ে দুটি দোকানকে সর্বমোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং বাজার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।