নানিয়ারচরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আল-আমিন মডেল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নূরুল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম এবং রাঙামাটি আল-আমিন মডেল ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. আব্দুল আল মামুন।
মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, মানবিকতা ও কল্যাণ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঁচটি ধাপে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।