রামগড়ে সীরাত কনফারেন্স ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামগড়ে সীরাত কনফারেন্স ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামগড়ে সীরাত কনফারেন্স ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে সীরাত কনফারেন্স ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোশারফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুব মজলিসের সাবেক সভাপতি মুফতি ইউনুস।

কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী (ঢাকা)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মীর হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহিদ, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা ওজাইর আহমেদ হামিদি, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজি ও সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান ফারুকী।

রামগড়ে সীরাত কনফারেন্স ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ ছাড়া বক্তব্য দেন রামগড় পৌর বিএনপির সহ-সভাপতি মো. মহিউদ্দিন হারুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফয়জুর রহমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ, কালাড়েবা ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের, রামগড় কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আকতার হোসেন জিহাদী এবং ফেনীরকুল নুরুল কোরআন ইসলামি একাডেমির মুহতামিম মাওলানা দেলোয়ার হোসেনসহ অনেকে।

কনফারেন্সের শুরুতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রথম ২০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কনফারেন্সে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কনফারেন্সের সমাপ্তি হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *