রাঙামাটির বাঘাইছড়িতে ফের উপজাতি সন্ত্রাসীদের ব্রাশফায়ার
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির পার্বত্য জেলার বাঘাইছড়িতে ২৪ ঘন্টার ব্যবধানে আবারো ব্রাশ ফায়ারের ঘটনা ঘটেছে। গত ২১ আগষ্ট সন্ধ্যা রাতে উপজেলার বাবু পাড়ার পর এবার জীবতলী এলাকায় ব্রাশ ফায়ারে প্রকম্পিত হয়েছে।
২২ আগষ্ট শনিবার সন্ধা ৭ টার দিকে উপজেলা সদর থেকে আনুমানিক ১ কিলোমিটার পূর্বদিকে পাহাড়ী গ্রাম জীবতলী ও তালুকদার পাড়ার মাঝামাঝি স্থানে এলোপাথাড়ি ব্রাশ ফায়ারের ঘটনা ঘটে। এতে তাৎক্ষনিক কোন হতাহতের সংবাদ পাওনা না গেলেও পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে ঝাঁজরা হয়ে আছে প্রতিপক্ষের লোকদের বাড়ীর টিনের বেড়া ও পাশের গাছের ডাল পালা। আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা।
বাঘাইছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই মোঃ আসাদ গোলাগুলির ঘটনা নিশ্চিত করে বলেন, রাতের অন্ধকারে অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রতিপক্ষের লোকজনকে টার্গেট করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। ইদানিং তাদের সশস্ত্র তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তাদের লাগাম টেনে ধরতে যৌথ বাহিনীর অভিযান প্রয়োজন, এছাড়া যে কোন সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।
এর আগে, গতকাল ২১ আগস্ট শুক্রবার রাত ৯ ঘটিকায় উপজেলার নিকটবর্তী বাবু পাড়া জীবঙ্গছড়া বনবিহার এলাকায় এক ভয়াবহ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে পাহাড়ের আঞ্চলিক দল জেএসএস (সন্তু) ও জেএসএস (এমএন লারমা) দল একে অন্যকে দোষ চাপালেও কেউ কোন ক্ষয়ক্ষতি কথা জানায়নি।