শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী আজ

শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী আজ

শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী আজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন, এসবিপির দ্বিতীয় শাহাদাতবার্ষিকী আজ। ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডাকাতি প্রতিরোধ অভিযানে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দায়িত্ব পালনকালে সাহসিকতার সঙ্গে লড়াই করে শহিদ হন এই তরুণ সেনা কর্মকর্তা।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, ডাকাতি প্রতিরোধ অভিযানে অংশ নিয়ে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন একাই একাধিক ডাকাতকে প্রতিহত করতে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যান। একপর্যায়ে তিনি ডাকাতদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে মাত্র ২৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে তাঁর এই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর সেনাবাহিনী পদক (এসবিপি) প্রদান করা হয়।

শাহাদাতবার্ষিকীতে বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে স্মরণ করছে। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে তাঁর আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য কর্তব্যনিষ্ঠা ও দেশসেবার একটি স্মরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মতো সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব ও প্রেরণার উৎস। দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে প্রয়োজনে জীবন উৎসর্গ করার অঙ্গীকার সেনাবাহিনীর প্রতিটি সদস্য দৃঢ়ভাবে ধারণ করেন।

দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে। তাঁর আত্মত্যাগ দেশ ও জনগণের নিরাপত্তায় দায়িত্ব পালনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।