বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

May be an image of dais and text

কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীর, জিডি (পি)-কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়। পরে বিমান বাহিনী প্রধান কোর্সে উত্তীর্ণ সব কর্মকর্তাকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

কোর্সটিতে দেশ ও বিদেশের বিমান বাহিনীর মোট ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ ও নির্দেশমূলক দায়িত্ব পালনে কর্মকর্তাদের আরও দক্ষ করে তুলতে কর্মক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা ও প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সমন্বিত করার লক্ষ্যে কোর্সটি বিশেষভাবে সাজানো হয়।

May be an image of text

জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের মাধ্যমে কর্মকর্তাদের নেতৃত্ব, কমান্ড ও স্টাফ দায়িত্ব পালনের সক্ষমতা আরও সুসংগঠিত করার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালনে প্রয়োজনীয় পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়। দেশ-বিদেশের কর্মকর্তাদের অংশগ্রহণের ফলে অভিজ্ঞতা ও পেশাগত জ্ঞান বিনিময়েরও সুযোগ সৃষ্টি হয়।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের (CSTI) প্রশিক্ষক এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *