জুমের ধান কাটতে গিয়ে বন্য শুকরের হামলা, থানচিতে বাবা-মেয়ে আহত

জুমের ধান কাটতে গিয়ে বন্য শুকরের হামলা, থানচিতে বাবা-মেয়ে আহত

জুমের ধান কাটতে গিয়ে বন্য শুকরের হামলা, থানচিতে বাবা-মেয়ে আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের থানচিতে বন্য শুকরের আক্রমণে বাবা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে থানচি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিলট ম্রো পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা দালো ম্রো (৪৫) ও তাঁর মেয়ে সাংতম ম্রো (১৩)। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে দালো ম্রো ও তাঁর মেয়ে সাংতম ম্রো নিলট ম্রো পাড়ার জুম পাহাড়ে ধান কাটছিলেন। এ সময় একদল বন্য শুকর জুমের ধানখেতে ঢুকে পড়ে।

জুমের ফসল রক্ষায় বাবা-মেয়ে বন্য শুকরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে হঠাৎ শুকরগুলো তাঁদের ওপর আক্রমণ চালায়। এতে দালো ম্রো ও তাঁর মেয়ে সাংতম ম্রো গুরুতর আহত হন।

আক্রমণের পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত বাবা-মেয়েকে উদ্ধার করেন। পরে সন্ধ্যার দিকে তাঁদের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, পাহাড়ি এলাকায় জুমের জমিতে কাজ করার সময় বন্য প্রাণীর মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ফসল কাটার মৌসুমে বন্য শুকরসহ বিভিন্ন বন্য প্রাণী খাবারের সন্ধানে জুমের জমিতে চলে আসায় কৃষকদের সতর্কতার সঙ্গে কাজ করতে হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।