খাগড়াছড়িতে উপজাতি যুবক কতৃক ৬ বছরের বাঙালি শিশুকে ধর্ষণ, পুলিশ হেফাজতে অভিযুক্ত
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার বড়পিলাকস্থ ৪ নং এলাকার ৬ বছরের এক বাঙালি শিশুকে উপজাতি যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই উপজাতি ধর্ষককে থানা হেফাজতে নেয়া হয়েছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায় আজ দুপুরে বাঙালি ওই শিশু মাদ্রাসা খেকে ফেরার পথে ছনখলা পাড়ার কংজু মারমার ছেলে খিল্যু মারমা (৩২) শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। খবর পেয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাপাতালে প্রেরণ করের কর্তব্যরত চিকিৎসক।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ার আগেই সিন্ধুকছড়ি জোনের সেনা সদস্য, গুইমারা থানা পুলিশ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সহায়তায় অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযুক্তকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।