দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

তথ্যের অবাধ প্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এম্পাওয়ারমেন্ট প্রকল্প ও তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, উপজেলা আইসিটি কর্মকর্তা, দীঘিনালা প্রেসক্লাবের সদস্য হাসান মোর্শেদ রিফাতসহ আয়োজক সংস্থার কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ জনগণকে ক্ষমতায়িত করার পাশাপাশি রাষ্ট্র ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনগণের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সহজলভ্য হলে সচেতনতা বাড়ে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, তথ্য পাওয়ার অধিকার জনগণের গুরুত্বপূর্ণ একটি অধিকার। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্যের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সঠিক তথ্যের অবাধ প্রবাহ বাধাগ্রস্ত হলে ভুয়া, মিথ্যা, বানোয়াট ও গুজবনির্ভর তথ্যের বিস্তার ঘটতে পারে। বিশেষ করে ডিজিটাল যোগাযোগের যুগে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করলে দ্রুত তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তথ্যের উৎস যাচাই এবং সঠিক ও দায়িত্বশীলভাবে তথ্য ব্যবহার ও প্রচারে সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে তথ্য পাওয়ার অধিকারকে আরও কার্যকর করা, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *