বান্দরবানে চার বছরের শিশুকে হত্যার অভিযোগ, ফুফু আটক

বান্দরবানে চার বছরের শিশুকে হত্যার অভিযোগ, ফুফু আটক

বান্দরবানে চার বছরের শিশুকে হত্যার অভিযোগ, ফুফু আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় তাইফা সুলতানা নামে চার বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার ফুফুর বিরুদ্ধে। এ ঘটনায় নারগিছ সুলতানা (৫২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাইফা সুলতানা ওই এলাকার টিপু খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে তাইফাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে বিকেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা শিশুটির সন্ধানে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন।

একপর্যায়ে পাশের বাড়িতে থাকা শিশুটির ফুফু নারগিছ সুলতানার বাসায় তাইফার মরদেহ দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কী কারণে এবং কীভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারগিছ সুলতানাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশুটির মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ, হত্যার পদ্ধতি ও এর পেছনে অন্য কোনো বিষয় জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *