মহেশখালীতে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন, ৫০ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা

মহেশখালীতে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন, ৫০ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা

মহেশখালীতে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন, ৫০ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদের পুরাতন হলরুমে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানের পর উপজেলার বিভিন্ন গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং দরিদ্র ও অসহায় ৫০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ পরিদর্শন কক্ষটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়াত হাসান, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোলতান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. মাহফুজুল হক, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, সমাজসেবা কর্মকর্তা দিদারুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক এবং ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ মীর কাসেম।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন কক্ষ উদ্বোধনের পর সংসদ সদস্য উপজেলার বিভিন্ন গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং দরিদ্র ও অসহায় ৫০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন বিবেচনায় এ সহায়তা দেওয়া হয়।

পরে সংসদ সদস্য গোরকঘাটা বাজার থেকে কালামিয়া বাজার সড়কের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কটির চলমান নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন এবং নির্মাণকাজের বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন করেন।

সড়ক পরিদর্শনকালে চলমান কাজের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি নির্মাণকাজের বিভিন্ন বিষয়ও পর্যবেক্ষণ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *