কুতুবদিয়া সরকারি কলেজে নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুতুবদিয়া সরকারি কলেজে নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুতুবদিয়া সরকারি কলেজে নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি, সাম্য ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়া সরকারি কলেজে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুতুবদিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া। বক্তব্যে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে নজরুলের সাহিত্য, সংস্কৃতি, সাম্য ও মানবিকতার চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন কমিটির আহ্বায়ক ও পদার্থবিদ্যা বিষয়ের প্রভাষক সমীর কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন রসায়ন বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোতাহেরা বেগম এবং উচ্চতর গণিত বিষয়ের প্রভাষক মো. নাজের হোছাইন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিষয়ের প্রভাষক এইচ. এম. ইজতেহাদুল হক।

পরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, একক অভিনয় ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার ও সনদ তুলে দেন।

এদিকে উপজেলা পর্যায়ে আয়োজিত ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় কুতুবদিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ উপলক্ষে কলেজের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নজরুলসংগীত, কবিতা, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নজরুলের সাহিত্য ও জীবনাদর্শের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি আরও গভীর করা এবং তাঁর মানবিক ও সাম্যের দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *