উখিয়ায় লোকালয়ে লোকালয়ে ঢুকে পড়ল অজগর, বনে অবমুক্ত

উখিয়ায় লোকালয়ে লোকালয়ে ঢুকে পড়ল অজগর, বনে অবমুক্ত

উখিয়ায় লোকালয়ে লোকালয়ে ঢুকে পড়ল অজগর, বনে অবমুক্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়া একটি বার্মিজ অজগর উদ্ধার করে প্রাকৃতিক বনে অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১২টার দিকে ডেইলপাড়া এলাকায় লোকালয়ের কাছাকাছি একটি বার্মিজ অজগর দেখতে পান তারা। অজগরটি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও কেউ সেটিকে ধরার চেষ্টা না করে বিষয়টি বন বিভাগকে জানান। খবর পেয়ে ইনানী রেঞ্জ কর্মকর্তা মো. বাচ্চু মিয়ার নির্দেশনায় জালিয়াপালং বিট কর্মকর্তা মো. রোকনুজ্জামানের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

পরে বন বিভাগের সদস্যরা সতর্কতার সঙ্গে অজগরটিকে নিরাপদ ও সুস্থ অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার শেষে একই দিন দুপুরে জালিয়াপালং বিটের আওতাধীন গহীন জঙ্গলে নিয়ে অজগরটিকে তার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, খাদ্যের সন্ধান, আবাসস্থলের পরিবর্তনসহ বিভিন্ন কারণে অনেক সময় বন্যপ্রাণী লোকালয়ে চলে আসতে পারে। এ ধরনের পরিস্থিতিতে বন্যপ্রাণীকে আঘাত বা হত্যা না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া জরুরি। এতে একদিকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়, অন্যদিকে বন্যপ্রাণীও রক্ষা পায়।

ইনানী রেঞ্জ কর্মকর্তা মো. বাচ্চু মিয়া বলেন, লোকালয়ে বন্যপ্রাণী প্রবেশ করলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়া উচিত। বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের উদ্ধার ও অবমুক্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, বনাঞ্চলঘেঁষা এলাকায় মাঝেমধ্যে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এসব প্রাণীকে নিরাপদে উদ্ধার করে আবারও তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করার সুযোগ তৈরি হচ্ছে। উখিয়ার বনাঞ্চল ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের সচেতনতা এবং বন বিভাগের সঙ্গে সমন্বয় গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *