সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সেনাপ্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত

সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সেনাপ্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত

সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সেনাপ্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনাসদস্যের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

দরবারে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক অগ্রযাত্রায় আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেনাসদস্যদের উদ্দেশ্যে এ ধরনের নিয়মিত দরবারের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সামগ্রিক সক্ষমতা ও আধুনিকায়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *