মিজোরামে ৫ কোটি টাকার বেশি মূল্যের হেরোইন জব্দ, মিয়ানমারের ২ নাগরিক গ্রেপ্তার

মিজোরামে ৫ কোটি টাকার বেশি মূল্যের হেরোইন জব্দ, মিয়ানমারের ২ নাগরিক গ্রেপ্তার

মিজোরামে ৫ কোটি টাকার বেশি মূল্যের হেরোইন জব্দ, মিয়ানমারের ২ নাগরিক গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মিজোরামের চাম্ফাই জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কোটি টাকার বেশি মূল্যের হেরোইন জব্দ করেছে আসাম রাইফেলস। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২ অক্টোবর) মিজোরামের চাম্ফাই জেলার জোটে এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য পরিবহনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর আসাম রাইফেলসের সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন।

পরে তাদের তল্লাশি চালিয়ে ২ হাজার ৫৩৭ দশমিক ৭২ গ্রাম ‘হেরোইন নম্বর-৪’ উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৭ লাখ ৫৪ হাজার ৪০০ রুপি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আটক দুই ব্যক্তিকে মিয়ানমারের নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দ করা মাদকদ্রব্য সীমান্তপথে পাচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে তাদের ভূমিকা এবং মাদকের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

অভিযান শেষে জব্দ করা হেরোইন ও আটক দুই ব্যক্তিকে পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাম্ফাইয়ের এক্সাইজ অ্যান্ড নারকোটিকস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিয়ানমার সীমান্তবর্তী মিজোরাম এলাকায় মাদক চোরাচালান ঠেকাতে আসাম রাইফেলস ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়েও জোটে ও এর আশপাশের এলাকায় পৃথক অভিযান চালিয়ে হেরোইনের চালান জব্দ এবং মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *