টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ কিশোরী উদ্ধার

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ কিশোরী উদ্ধার

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ কিশোরী উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হওয়ার পর সালিমা (১৬) নামের এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের বিশেষ টিম।

শনিবার (৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের পাহাড়সংলগ্ন একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কিশোরী সালিমা টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা নুরুল আলমের মেয়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কিশোরী নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা ক্যাম্পের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় ধরে সন্ধান করেও তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নয়াপাড়া পুলিশ ক্যাম্পকে জানানো হয়। পরে নিখোঁজ কিশোরীকে উদ্ধারে তৎপরতা শুরু করে ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের বিশেষ টিম।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ডি-ব্লকের পাহাড়সংলগ্ন একটি ঘরে অভিযান চালায় বিশেষ টিম। এ সময় ওই ঘর থেকে নিখোঁজ কিশোরী সালিমাকে উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হওয়া কিশোরীকে নয়াপাড়া ক্যাম্পে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে ক্যাম্প কমিটি ও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ১৭ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।

তিনি জানান, কিশোরী নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে পুলিশ ক্যাম্পকে বিষয়টি অবহিত করা হয়। এরপর ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান ও অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ডি-ব্লকের পাহাড়সংলগ্ন একটি ঘর থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।

তবে কিশোরী কীভাবে ওই ঘরে পৌঁছেছিল এবং কী কারণে নিখোঁজ হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *