সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (৩ অক্টোবর) তিনি এ সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন-২০২৬’-এ অংশগ্রহণ করবেন। এ সময় তিনি বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।

অস্ট্রেলিয়া সফরকালে সেনাবাহিনী প্রধান মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় পর্যায়ে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন। আন্তর্জাতিক পর্যায়ের এই আয়োজনের মাধ্যমে সামরিক ও প্রতিরক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া সরকারি সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

সেনাবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *