বান্দরবানে তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানদের মতবিনিময় সভা

বান্দরবানে তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানদের মতবিনিময় সভা

বান্দরবানে তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানদের মতবিনিময় সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

সমস্যা চিহ্নিত করে সরকারের কাছে সুপারিশ দেওয়ার সিদ্ধান্ত

জার্নাল প্রতিবেদক

তিন পার্বত্য জেলা পরিষদের বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে সরকারের কাছে লিখিতভাবে সুপারিশ ও প্রস্তাবনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিন জেলা পরিষদের চেয়ারম্যান এ বিষয়ে একমত পোষণ করেন।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ্ মাম্যাচিং, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা উপস্থিত ছিলেন।

সভায় তিন পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যা, সংশ্লিষ্ট বিষয়গুলো এবং সেগুলোর সম্ভাব্য সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় গুরুতর ও অগ্রাধিকারপ্রাপ্ত সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে সরকারের কাছে লিখিত আকারে উপস্থাপনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

May be an image of one or more people, people studying and table

চেয়ারম্যানরা মত দেন, পার্বত্য তিন জেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকর করতে বিদ্যমান সমস্যাগুলো সমন্বিতভাবে চিহ্নিত করা প্রয়োজন। এসব সমস্যা সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে লিখিতভাবে তুলে ধরলে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবভিত্তিক সমাধানের উদ্যোগ নেওয়া সহজ হবে।

এর আগে রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দুই চেয়ারম্যানকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। পরে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নজরুল ইসলাম, পরিষদের সদস্য লুসাইমং, মোহাম্মদ জসীম উদ্দিন, চনুমং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা ও মিজ্ উম্যাসিং, এক্সিকিউটিভ অফিসার মুহাঃ আবুল মনসুর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. দিদারুল আলমসহ তিন পার্বত্য জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *