ত্রিপুরায় যৌথ অভিযানে ১ কোটি ৭৪ লাখ রুপি মূল্যের ৩৪০ কেজি গাঁজা উদ্ধার

ত্রিপুরায় যৌথ অভিযানে ১ কোটি ৭৪ লাখ রুপি মূল্যের ৩৪০ কেজি গাঁজা উদ্ধার

ত্রিপুরায় যৌথ অভিযানে ১ কোটি ৭৪ লাখ রুপি মূল্যের ৩৪০ কেজি গাঁজা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে একটি ফোর্ড ইকোস্পোর্ট গাড়ি থেকে ৩৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে আসাম রাইফেলস ও কাস্টমসের যৌথ দল।

মঙ্গলবার (৬ অক্টোবর) খোয়াই জেলার মুঙ্গিয়াকামি এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ রুপি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কাস্টমস ও নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিনের নজরদারির পর মুঙ্গিয়াকামি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি ফোর্ড ইকোস্পোর্ট গাড়ির গতিরোধ করে তল্লাশি চালানো হলে এর ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজা ও জব্দ করা গাড়ি পরবর্তী তদন্ত এবং আইনগত প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আসাম রাইফেলস জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রুটে সক্রিয় মাদক পাচার চক্রের নেটওয়ার্ক শনাক্ত ও ভেঙে দিতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সীমান্ত ও পার্শ্ববর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের সমন্বিত অভিযান অব্যাহত রাখার কথাও জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।