মণিপুরে নিহত ৭ কুকি বেসামরিকের মরদেহ দুই মাস পর সমাহিত

মণিপুরে নিহত ৭ কুকি বেসামরিকের মরদেহ দুই মাস পর সমাহিত

মণিপুরে নিহত ৭ কুকি বেসামরিকের মরদেহ দুই মাস পর সমাহিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুরে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত সাত কুকি বেসামরিক নাগরিকের মরদেহ প্রায় দুই মাস পর সমাহিত করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন। গত সেপ্টেম্বর মাসে তামেংলং ও নোনে জেলায় তাদের হত্যার ঘটনা ঘটে। শুক্রবার (২৭ নভেম্বর) চুরাচাঁদপুরে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, নিহতদের মরদেহ প্রায় দুই মাস ধরে চুরাচাঁদপুর জেলা হাসপাতালের মর্গে রাখা ছিল। শুক্রবার সেখান থেকে মরদেহগুলো ডি ভেইসন গ্রামের অ্যাংলো কুকি ওয়ার মেমোরিয়ালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের সমাহিত করা হয়।

শেষকৃত্যের আগে নিহতদের মরদেহ ঐতিহ্যবাহী আদিবাসী শাল দিয়ে ঢেকে সম্মান জানানো হয়। এ সময় নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

গত সেপ্টেম্বর মাসে মণিপুরের তামেংলং ও নোনে জেলায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে ওই সাত বেসামরিক নাগরিক নিহত হন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর তাদের মরদেহ চুরাচাঁদপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। দীর্ঘ প্রায় দুই মাস মর্গে রাখার পর শুক্রবার তাদের সমাহিত করা হয়েছে।

মণিপুরে ২০২৩ সালের মে মাস থেকে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলছে। এ সংঘাতে এ পর্যন্ত অন্তত ৩০৬ জন নিহত এবং ৪৯ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া সংঘাতের কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

অন্যদিকে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মণিপুরের পার্বত্য জেলাগুলোতে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে পৃথক সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *