মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ৯টি পূজামণ্ডপে ৫.৪ টন চাল বিতরণ

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ৯টি পূজামণ্ডপে ৫.৪ টন চাল বিতরণ

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ৯টি পূজামণ্ডপে ৫.৪ টন চাল বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৯টি দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মোট ৫ টন ৪০০ কেজি (৫.৪ টন) চাল বিতরণ করা হয়েছে।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার এসব পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে চাল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতুর পক্ষে চাল বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ।

​দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকারের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। চাল বিতরণের সময় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা পূজা উদযাপনে অনেকটাই সহায়ক ভূমিকা পালন করবে।

​এদিকে, শারদীয় দুর্গোৎসব ঘিরে মাটিরাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *