সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, ভারতীয়কে আটক করল স্থানীয়রা

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, ভারতীয়কে আটক করল স্থানীয়রা

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, ভারতীয়কে আটক করল স্থানীয়রা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল (৩০) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সীমান্তে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই ঘটনায় এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হেফাজতে নেয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। আহত সাহাজুল উপজেলার জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাহাজুল ইসলাম মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যান। এ সময় সীমান্ত এলাকায় এক ভারতীয় নাগরিকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনার জেরে বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন। এতে তার পা ও শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

এ দিকে ঘটনার প্রতিবাদে ও ক্ষোভে সীমান্তবর্তী মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকরা এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসেন। পরে তাকে বিজিবির হেফাজতে দেয়া হয়।

বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা সতর্কতামূলকভাবে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি জোরালো পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও জানান, বিএসএফের গুলিবর্ষণ এবং আটক ভারতীয় নাগরিকের বিষয়ে সীমান্ত প্রোটোকল ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *