সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা, ইস্টার্ন প্রভিন্সে ড্রোন ভূপাতিত

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা, ইস্টার্ন প্রভিন্সে ড্রোন ভূপাতিত

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা, ইস্টার্ন প্রভিন্সে ড্রোন ভূপাতিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রোববার সন্ধ্যায় সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এ তথ্য জানিয়েছে। অন্যদিকে সৌদি-নেতৃত্বাধীন জোট পৃথকভাবে পূর্বাঞ্চলের ইস্টার্ন প্রভিন্সে একটি ড্রোন ভূপাতিত করার কথা ঘোষণা করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। পাশাপাশি দাম্মাম বিমানবন্দরের স্থাপনাগুলোতে নিরাপত্তা পরিদর্শনের কাজও চালানো হচ্ছে।

কর্তৃপক্ষ এ ঘটনাকে দেশজুড়ে বেসামরিক বিমান চলাচল স্থাপনাগুলোতে চালানো ধারাবাহিক হামলার অংশ বলে উল্লেখ করেছে।

একই দিন পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি-নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি বলেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইস্টার্ন প্রভিন্সে একটি ড্রোন ধ্বংস করেছে। দাম্মাম শহর এই প্রদেশেই অবস্থিত।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাসহ সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি হামলার মাত্রা বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই সর্বশেষ এই ঘটনাগুলো ঘটল।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এর আগে রোববার রিয়াদ বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে গিয়ে বেশ কয়েকজন আহত হন।

সৌদি-নেতৃত্বাধীন জোট আরও ঘোষণা করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই বিমানবন্দরের কাছাকাছি এলাকায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করে ধ্বংস করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *