রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, নিহত ১

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, নিহত ১

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, নিহত ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। রোববারের এ হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১১ জন। হামলার পর বিমানবন্দরের যাত্রী টার্মিনাল ৪-এ আগুন ধরে যায়।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এ তথ্য জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সির বরাতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় বিমানবন্দরের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে।

ইয়েমেনে সৌদি সমর্থিত জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তু বিমানবন্দরের যাত্রী টার্মিনাল ৪-এ আঘাত হানার পর আগুন ধরে যায়। এ সময় ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করা হয়। বিমানবন্দরের আশপাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে জোটটি।

গত পাঁচ দিনে এ নিয়ে চতুর্থবারের মতো রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটল। এসব হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। গোষ্ঠীটি রিয়াদ ও দাম্মামের বিমানবন্দরে রোববারের হামলার দায়ও স্বীকার করেছে।

এর আগের দিন শনিবার রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে সেটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী।

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া ও আল-আরাবিয়ার প্রকাশ করা শনিবারের হামলার ভিডিওতে দেখা যায়, ওমরাহযকত্রীরা ইসলামের দুই পবিত্র স্থান সফরের উদ্দেশ্যে যাত্রা করতে একটি ফটকের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় উজ্জ্বল কমলা রঙের বিস্ফোরণের ঝলক দেখা দিলে আতঙ্কিত লোকজন ছোটাছুটি শুরু করেন। ভিডিওতে ছাদের কিছু অংশ ধসে পড়তেও দেখা যায়।

এদিকে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও রোববার সন্ধ্যায় হামলার কথা জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষা এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *