লামায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ সনাতনী পরিবারের মাঝে উপহার বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের লামায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ১০০ পরিবারের মাঝে শাড়ি, ফতুয়া ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) লামা রিপোর্টার্স ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌরসভা যুবদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম এসব উপহার বিতরণ করেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি ও ফতুয়া তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা কেন্দ্রীয় হরিমন্দিরের সাধারণ সম্পাদক ও দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান দাশ। এ ছাড়া সাংবাদিক এস কে খগেশ চন্দ্র খোকন, লামা কেন্দ্রীয় হরিমন্দির গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির কার্যকরী সদস্য বিপ্লব দাস, চুমকি বণিক, মিন্টু কর্মকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সব ধর্মের মানুষের অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করা প্রয়োজন।
উপহার বিতরণ শেষে মো. শফিকুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবারও লামায় শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। অতীতেও তিনি সনাতন সম্প্রদায়ের মানুষের পাশে ছিলেন উল্লেখ করে ভবিষ্যতেও সুখে-দুঃখে তাঁদের পাশে থেকে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।