বান্দরবানে প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানে সেনা জোন অধিনায়ক, সম্প্রীতির বার্তা
![]()
জার্নাল প্রতিবেদক
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ। তাঁর এ অংশগ্রহণকে পার্বত্য অঞ্চলে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
রোববার (২৫ অক্টোবর) বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের আয়োজনে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি সম্পদ বড়ুয়া।
আয়োজকেরা জানান, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখে।
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রবারণা পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানে সেনা জোন কমান্ডারের অংশগ্রহণও সেই সম্প্রীতির চর্চাকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।