টিউবওয়েল বসাতে জ্বলে ওঠা আগুন নেভেনি, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার ইনানী (বেওয়াচ) এলাকায় টিউবওয়েল স্থাপনের জন্য মাটিতে বোরিং করার সময় হঠাৎ গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এ ঘটলে আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। দুপুর আড়াইটার পরে সেনাবাহিনীর ফায়ার টিমের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা শুরু করে। তবে গ্যাসের সঙ্গে আগুনের তীব্রতা বেশি।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, ছোট ইনানীতে আব্দুল্লাহ নামে এক ব্যক্তির বাড়িতে টিউবওয়েল বসানোর জন্য বোরিং করা হয়েছিল। ওই বোরিংয়ের স্থান থেকে মঙ্গলবার সকালে গ্যাসের সঙ্গে আগুন জ্বলতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন নেভানো সম্ভব হয়নি। পরে সেনাবাহিনীর ফায়ার টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।