বাংলাদেশে অস্ত্র পাচারকালে ত্রিপুরায় জেএসএস সন্ত্রাসী বিমল চাকমা আটক, ২০০ রাউন্ড গুলি উদ্ধার

বাংলাদেশে অস্ত্র পাচারকালে ত্রিপুরায় জেএসএস সন্ত্রাসী বিমল চাকমা আটক, ২০০ রাউন্ড গুলি উদ্ধার

বাংলাদেশে অস্ত্র পাচারকালে ত্রিপুরায় জেএসএস সন্ত্রাসী বিমল চাকমা আটক, ২০০ রাউন্ড গুলি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারত থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ এনে তা দেশের ভেতরে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার লক্ষ্যে ২০০ রাউন্ড গুলিসহ ভারতে আটক হয়েছেন এক জেএসএস সন্ত্রাসী।

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকের খুব কাছেই ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার উদয়পুরের মহারানি থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র পাচারের প্রস্তুতিকালে বিমল চাকমা নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ভারতের উদয়পুর সীমান্ত এলাকায় নাশকতার ছক কষার সময় ত্রিপুরা মহারানী থানা পুলিশের হাতে ২০০ রাউন্ড গুলিসহ এক শীর্ষ অস্ত্র পাচারকারী গ্রেফতার হয়েছে।

মহারানি থানা পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, গ্রেপ্তার বিমল চাকমা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকার দুদুকছড়ার শান্তিটিলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ভুবন্ত চাকমা।

পুলিশের অভিযোগ, বিমল চাকমা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামভিত্তিক সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা-সমর্থিত অংশের সঙ্গে সম্পৃক্ত। তিনি জেএসএসের অস্ত্র সংগ্রাহক প্রত্ত্যুত্তর চাকমা ও সমাজপ্রিয় চাকমার সহযোগী হিসেবেও কাজ করেন বলে দাবি পুলিশের।

সূত্রের দাবি, প্রত্ত্যুত্তর চাকমা ও সমাজপ্রিয় চাকমা, জ্যোতিস্মান চাকমা ওরফে বুলবুলের অধীনে কাজ করেন। তাকে জুম্মা লিবারেশন আর্মির উপ-ফিল্ড কমান্ডার হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি জেএসএস নেতা সন্তু লারমার নাতি বলেও উল্লেখ করা হয়েছে পুলিশের বরাতে।

একটি সূত্র বলছে, পর্যটনকেন্দ্র সাজেকের নিকটবর্তী উদয়পুর সীমান্তকে রুট হিসেবে ব্যবহার করে এই বিপুল পরিমাণ গোলাবারুদ দেশের ভেতরে আনা হচ্ছিল। উদ্ধারকৃত গুলির উৎস ও এর সাথে জড়িত অন্যান্য চক্রকে উদঘাটনে বর্তমানে ত্রিপুরা পুলিশ নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় ভারত থেকে বাংলাদেশে অস্ত্র নিয়ে আসার সময় জেএসএস নেতারা আটক হন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed