খাগড়াছড়িতে এপিবিএন ট্রেনিং সেন্টারের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন অতিরিক্ত আইজিপি

খাগড়াছড়িতে এপিবিএন ট্রেনিং সেন্টারের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন অতিরিক্ত আইজিপি

খাগড়াছড়িতে এপিবিএন ট্রেনিং সেন্টারের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন অতিরিক্ত আইজিপি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ট্রেনিং সেন্টার (এএসটিসি)-এর নবনির্মিত ভবন উদ্বোধন, বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিবিএন হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ। এ সময় তিনি প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন, পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ ও ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান খাগড়াছড়ির এএসটিসিতে পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান এএসটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষ এবং ৭ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে সকাল ১০টা ৫০ মিনিটে অতিথিরা এএসটিসি খাগড়াছড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তাঁরা প্রশিক্ষণকেন্দ্রের বিভিন্ন স্থাপনা, প্যারেড গ্রাউন্ড ও প্রশাসনিক ভবন পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণকেন্দ্রের অবকাঠামো ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন তাঁরা।

দুপুর সাড়ে ১২টায় এএসটিসি খাগড়াছড়ির কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান।

সভায় অতিরিক্ত আইজিপি প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি এপিবিএন সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত মানোন্নয়ন এবং সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় এএসটিসি খাগড়াছড়ির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed