শতভাগ পাসের সাফল্যে উজ্জ্বল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন

শতভাগ পাসের সাফল্যে উজ্জ্বল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন

শতভাগ পাসের সাফল্যে উজ্জ্বল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের লামা উপজেলার সরইয়ে অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬০ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জন পেয়েছেন জিপিএ-৫। পাহাড়ি জনপদে শিক্ষাপ্রতিষ্ঠানটির এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৬০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ১৭ জন জিপিএ-৫ (এ প্লাস), ৪২ জন এ গ্রেড এবং একজন এ মাইনাস পেয়েছেন। অর্থাৎ, প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ।

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—তিনটি বিভাগে শিক্ষার্থীরা অধ্যয়ন করেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ জন এবং মানবিক বিভাগে ৩৪ জন শিক্ষার্থী রয়েছেন।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পাহাড়ি জনপদে মানসম্মত শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতাকে ধারাবাহিক সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এবারের পরীক্ষায় শতভাগ পাসের পাশাপাশি ১৭ জনের জিপিএ-৫ অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ ও আনন্দ বিরাজ করছে। সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফলে এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে তাঁরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *