চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন সাইবার মামলায় গ্রেপ্তার ৬ চীনা নাগরিক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
জার্নাল প্রতিবেদক
সাইবার মামলায় কক্সবাজারে গ্রেপ্তার ছয় চীনা নাগরিককে চীনা দূতাবাসের জিম্মায় জামিন দিয়েছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল মান্নান জানান, যে আইনে মামলাটি করা হয়েছে, তা পর্যালোচনা করে চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি প্যালেসের সামনে থেকে ওই ছয় চীনা নাগরিককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইনানী ও হিমছড়ির বিভিন্ন রিসোর্টে অভিযান চালিয়ে ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।